গাছের চারা পেল কালকিনির নবজাতকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



গাছের চারা পেল কালকিনির নবজাতকরা

​কালকিনি প্রতিনিধি : আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার অর্থায়নে আজ শনিবার দুপুরে কালকিনির বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নবজাতকদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবজাতকদের অভিভাবকদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ।
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোকাদ্দেস সিকদার, যুবদল নেতা মুভিনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:০৭   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাকের রেলিঙের ধাক্কা আহত-৩
কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ