মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী মৃধার বাজারে বিএনপি’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টায় মৃধা বাজারে আলোচনা সভা ,মিলাদ ও দোয়ার মাধ্যমে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন।

মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর হোসেন খান রুমি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য,মেগচামী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম ডিয়াই মৃধা, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য,মেগচামী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ রোকনুজ্জামান ভুট্টো, মধুখালী উপজেলা জাসাসের সহ সভাপতি শেখ মো. সবুজ,মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল আহসান।

মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরিফুল ইসলাম,মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম স্বপন,রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিবুল ইসলাম সুমন,কারা নির্যাতিত নেতা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আয়নাল মোল্যা,কৃষকদল নেতা মো. জুলহাস মিয়া, শ্রমিক নেতা মো. ইয়াকুব শেখ,মো. আকিম মোল্যা, মো. আইয়ুব শেখ,বিএনপি নেতা মো. কাদের শেখসহ এলাকার নেতাকর্মী ও জনসাধারন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩২   ২২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ