প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থে রাজপথে নেমেছি, প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরবো না।

শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুরমুখী দ্বিতীয় দফার লংমার্চ চলাকালে বগুড়ার মাটিডালী বিমান মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমি ব‌লেন, আমাদের কৃষক ভাইয়েরা আজ মাঠে সার পাচ্ছেন না। ৭০০ টাকার সার আজ ২২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। কৃষকের এই হাহাকার আর সহ্য করা হবে না।

তি‌নি ব‌লেন, সরকার বিদ্যুৎ দিতে পারছে না, অথচ দ্বিগুণ-তিনগুণ ভুতুড়ে বিল মানুষের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। গ্রামে বিদ্যুৎ সরবরাহের চরম ব্যর্থতা ঢাকতে দায়িত্বজ্ঞানহীন অজুহাত দেওয়া হচ্ছে। এ সময তি‌নি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যর্থতার জন্য দায়ীদের অপসারণের দাবি জানান।

যুবসমাজের চাকরির অধিকার হরণ করার অভিযোগ তুলে ডা. শ‌ফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে বৈষম্যহীন সমাজের জন্য ১৪০০ জীবন দি‌য়ে শহীদ হ‌য়ে‌ছে। অথচ আজ নতুন চক্রান্তে লিখিত পরীক্ষার চেয়ে ভাইভা পরীক্ষার নম্বর বাড়িয়ে দলীয় ক্যাডারদের বসানোর পাঁয়তারা চলছে।

তি‌নি ব‌লেন, আমরা আমাদের সন্তানদের জন্য আবারো জীবন দিতে প্রস্তুত, কিন্তু এ বৈষম্য বরদাশত করবো না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান নিখোঁজের পর লাশ উদ্ধারের মর্মান্তিক ঘটনার উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। পুরো দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা আর মে‌নে নেয়া যায় না।

ডা. শফিকুর রহমান বলেন, এই ৮ দফা কোনো নির্দিষ্ট দলের নয়, এটি ১৮ কোটি মানুষের দাবি। যদি এই ৮ দফা মানা না হয়, তবে জনগণ ‘এক দফা’ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে এবং রাজপথেই এর চূড়ান্ত ফয়সালা হবে।

পথসভায় বগুড়া মহানগরীর আমির আবিদুর রহমান সোহেলের সভাপতিতে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এমপি, আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, আঞ্চলিক সহকারি পরিচালক নজরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, ঢাকা মহানগর উত্তরের যুব বিভাগের সেক্রেটারী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক, মহানগরের নায়েবে আমির আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, অধ্যাপক আব্দুল বাসেদ, মহানগর জামায়াতের সেক্রেটারী আসম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মানছুরুর রহমান।

বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মাদ, মহানগরীর আইন সম্পাদক শাহীন মিয়া, মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ