সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী মৌলবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ পাবনায় হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথীুপদ্মায় পুণ্যস্নান মহোৎসব উপলক্ষে এক ধর্মসভায় এ আহ্বান জানান।এসময়, ধর্মসভা শেষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা এবং পুণ্যস্নান মহোৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকল ধর্মের প্রতি মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির রাখতে হবে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদী সংস্কৃতি, আর সেই সংস্কৃতিকে ধারণ করেই একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সভাপতি প্রাণ শংকর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৯   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ