বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​তিনি উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের মৃত হাবিবুর রহমান পাঠানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রেীয় মর্যাদায় তাঁর জানাজা সম্পন্ন হওয়ার পর তাঁকে সমাহিত করা হবে।

​১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা এবং পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এলাকায় জনগণের সেবায় তাঁর অসামান্য অবদান ছিল। তাঁর মৃত্যুর সংবাদে সরিষাবাড়ীজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁর মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০১   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ