![]()
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬,সোমবার। ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৪৫৫ – সম্রাট আভিতুস গলীয় সেনাবাহিনী নিয়ে ইতালিতে প্রবেশ করেন এবং ক্ষমতা সুসংহত করেন।
১১৭০ – অ্যাংলো-নর্মানদের আয়ারল্যান্ড আক্রমণ: ডাবলিন রাজ্যের পতন ঘটে।
১২১৭ – লিভোনীয় ক্রুসেড: সেন্ট ম্যাথিউ দিবসের যুদ্ধে এস্তোনীয় নেতা লেম্বিতু এবং লিভোনীয় নেতা তুরাইদার কাউপো নিহত হন।
১৪৩৫ – আরাস চুক্তি জারি করা হয়, যার ফলে বারগান্ডি শতবর্ষের যুদ্ধে পক্ষ পরিবর্তন করে।
১৭৪৫ – প্রেস্টনপ্যান্সের যুদ্ধে স্যার জন কোপের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারি বাহিনী যুবরাজ চার্লস এডওয়ার্ড স্টুয়ার্টের জ্যাকোবাইট বাহিনীর কাছে ১৫ মিনিটেরও কম সময়ে পরাজিত হয়।
১৭৭৬ – ব্রিটিশ বাহিনী কর্তৃক দখলের পরপরই নিউ ইয়র্ক শহরের একটি অংশ পুড়ে যায়।
১৭৮০ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: বেনেডিক্ট আর্নল্ড ব্রিটিশদের কাছে ওয়েস্ট পয়েন্ট-এর নকশা হস্তান্তর করেন।
১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
১৮০৯ – ব্রিটিশ যুদ্ধমন্ত্রী লর্ড ক্যাসলরি এবং পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্যানিং পুটনি হিথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন, যেখানে ক্যাসলরি ক্যানিংয়ের উরুতে আঘাত করেন।
১৮১৪ – ১৮১২ সালের যুদ্ধ: ব্রিটিশ বাহিনী ফোর্ট ইরির অসফল অবরোধ পরিত্যাগ করে।
১৮৪৩ – চিলির স্কুনার আনকুদের নাবিকরা জন উইলিয়ামস উইলসনের নেতৃত্বে চিলি সরকারের পক্ষে ম্যাগেলান প্রণালীর দখল গ্রহণ করে।
১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬০ – দ্বিতীয় আফিম যুদ্ধ: অ্যাংলো-ফরাসি বাহিনী পালিকাওয়ের যুদ্ধে চীনা সৈন্যদের পরাজিত করে।
১৮৬২ – তাইপিং বিদ্রোহ: চির বিজয়ী বাহিনী সিক্সির যুদ্ধে তাইপিং বাহিনীকে পরাজিত করে।
১৮৯৬ – অ্যাংলো-মিশরীয় সুদান বিজয়: হোরাশিও কিচেনারের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ডোঙ্গোলা দখল করে।
১৮৯৮ – সম্রাজ্ঞী ডোয়াগার সিশি ক্ষমতা দখল করেন এবং চীনে শত দিনের সংস্কারের অবসান ঘটান।
১৯২১ – জার্মানির ওপাউতে একটি সংরক্ষণাগার সাইলোতে বিস্ফোরণ ঘটে, এতে ৫০০-৬০০ মানুষ নিহত হয়।
১৯৩৩ – সালভাদর লুতেরথ মেক্সিকান পেশাদার কুস্তি প্রতিষ্ঠা করেন।
১৯৩৪ – একটি বড় টাইফুন জাপানের পশ্চিম হোনশুতে আঘাত হানে, এতে ৩,০০০ এর বেশি মানুষ নিহত হয়।
১৯৩৭ – জে. আর. আর. টলকিনের দ্য হবিট প্রথমবার প্রকাশিত হয়।
১৯৩৮ – ১৯৩৮ সালের গ্রেট হারিকেন লং আইল্যান্ড, নিউ ইয়র্কে আঘাত হানে, এতে আনুমানিক ৫০০-৭০০ মানুষ নিহত হয়।
১৯৩৯ – রোমানিয়ার প্রধানমন্ত্রী আরমান্দ কালিনেস্কু আয়রন গার্ডের হাতে নিহত হন।
১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।
১৯৪২ – হলোকাস্ট: ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়োম কিপ্পুরে নাৎসিরা পিদহাইৎসির ১,০০০ এর বেশি ইহুদিকে বেলজেক নির্মূল শিবিরে পাঠায়।
১৯৪২ – হলোকাস্ট: ইয়োম কিপ্পুরের শেষে জার্মানরা ইহুদিদের কনস্টান্টিনো থেকে বিয়ালা পোদলাস্কায় স্থায়ীভাবে স্থানান্তরের নির্দেশ দেয়।
১৯৪২ – বোয়িং বি-২৯ সুপারফোর্ট্রেস প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
১৯৫৩ – উত্তর কোরীয় বিমান বাহিনীর পাইলট লেফটেন্যান্ট নো কুম-সোক তার জেট যুদ্ধবিমান নিয়ে দক্ষিণ কোরিয়ায় পক্ষত্যাগ করেন।
১৯৫৭ – চার মাস্তুলের বার্ক পামির হারিকেন ক্যারির সময় আজোরসের কাছে জাহাজডুবিতে ডুবে যায়।
১৯৬৪ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।
১৯৬৪ – বিশ্বের দ্রুততম বোমারু বিমান নর্থ আমেরিকান এক্সবি-৭০ ভালকিরি পামডেল, ক্যালিফোর্নিয়া থেকে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
১৯৬৯ – মেক্সিকানা দে অ্যাভিয়েশন ফ্লাইট ৮০১, একটি বোয়িং ৭২৭ যাত্রীবাহী বিমান, মেক্সিকো সিটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ১১৮ জন আরোহীর মধ্যে ২৭ জন নিহত হয়।
১৯৭০ – সোভিয়েত লুনা-১৭- এর চন্দ্রে অবতরণ।
১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
১৯৭১ – কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অব ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
১৯৭২ – ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস সামরিক আইন ঘোষণার মাধ্যমে কর্তৃত্ববাদী শাসন শুরু করেন।
১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
১৯৭৬ – জাতিসংঘে যোগ দেয় সেশেল।
১৯৭৬ – অরল্যান্ডো লেতেলিয়ের ওয়াশিংটন ডি.সি.তে অগাস্টো পিনোচেটের নির্দেশে নিহত হন।
১৯৭৭ – মালেভ ফ্লাইট ২০৩ উরজিসেনির কাছে বিধ্বস্ত হয়, এতে ২৯ জন নিহত হয়।
১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।
১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।
১৯৮১ – সান্ড্রা ডে ও’কনর মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে মার্কিন সিনেটে সর্বসম্মতভাবে অনুমোদিত হন।
১৯৮৪ – ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।
১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।
১৯৯৩ – রুশ রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন পার্লামেন্ট স্থগিত এবং সংবিধান বাতিল করে সাংবিধানিক সংকট সৃষ্টি করেন।
১৯৯৩ – জর্জিয়ার সোখুমির কাছে কৃষ্ণ সাগরে ট্রান্সএয়ার জর্জিয়ান এয়ারলাইন্সের টিইউ-১৩৪ বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়।
১৯৯৬ – মার্কিন কংগ্রেসে ডিফেন্স অব ম্যারেজ অ্যাক্ট পাস হয়।
১৯৯৭ – ফিনল্যান্ডের টিরভায় ১৬শ শতাব্দীর পাথরের গির্জা সেন্ট ওলাফের গির্জা এক চোরের হাতে পুড়ে যায়।
১৯৯৯ – তাইওয়ানের মধ্যাঞ্চলে ৭.৭ মাত্রার চি-চি ভূমিকম্প আঘাত হানে, এতে ২,৪০০ মানুষ নিহত হয়।
২০০১ – আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোস ৩৫টির বেশি নেটওয়ার্ক ও কেবল চ্যানেলে সম্প্রচারিত হয়, যা ১১ সেপ্টেম্বরের হামলার শিকারদের জন্য ২০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করে।
২০০১ – ইংল্যান্ডের পিটারবরোতে দশজন ব্রিটিশ পাকিস্তানি যুবকের একটি দলের হাতে রস পার্কার নিহত হন।
২০০৩ – গ্যালিলিও মহাকাশযানকে বৃহস্পতির বায়ুমণ্ডলে পাঠিয়ে এর কার্যক্রম সমাপ্ত করা হয়।
২০১২ – তিনজন মিশরীয় জঙ্গি দক্ষিণ ইসরায়েলে ইসরায়েলি সৈন্যদের একটি দলের ওপর সীমান্ত অতিক্রম করে হামলা চালায়।
২০১৩ – আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।
২০১৫ – অ্যাডভেন্টিস্ট হেলথ সিস্টেম প্রতারণার অভিযোগ নিষ্পত্তিতে ১১ কোটি ৮৭ লাখ ডলার পরিশোধে সম্মত হয়।
২০১৮ – এলজিবিটি অধিকার কর্মী জাক কস্তোপুলোস এথেন্সের একটি ব্যস্ত রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়।
২০১৯ – আলবেনিয়ার বন্দর দুরেসে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, রাজধানী তিরানায় ৪৯ জন আহত হয়।
২০২২ – কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
২০২৫ – ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি।
জন্ম
০০৬০ - সম্রাট প্রথম কনিষ্ক, ছিলেন কুশান বংশের তৃতীয় সম্রাট। (মৃ. ০১৫০)
১৮৪০ - পঞ্চম মুরাদ, ছিলেন ৩৩তম উসমানীয় সুলতান। (মৃ. ১৯০৪)
১৮৪২ - দ্বিতীয় আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান। (মৃ. ১৯১৮)
১৮৫৩ - হেইকে কামারলিং ওনেস, নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী একজন পদার্থবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। (মৃ. ১৯২৬)
১৮৫৯ - ফ্রান্সেস ম্যাঁসিয়া, ছিলেন কাতালোনিয়ার ১২২তম রাষ্ট্রপতি। (মৃ. ১৯৩৩)
১৮৬৬ - চার্লস নিকোল, ছিলেন একজন ফরাসি ব্যাকটেরিয়াবিদ এবং মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। (মৃ. ১৯৩৬)
১৮৬৬ - হারবার্ট জর্জ ওয়েলস, ইংরেজ ঔপন্যাসিক। (মৃ. ১৩/০৮/১৯৪৬)
১৮৭৫ - কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি। (মৃ. ১৯৪৮)
১৮৮৪ - নরেন্দ্রনাথ দত্ত, বাঙালি চিকিৎসক ও শিল্পপতি। (মৃ. ১৯৪৯)
১৮৯১ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক। (মৃ. ১৯৫২)
১৮৯৮ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক। (মৃ. ১৯৯৪)
১৯০১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯০৯ - কোয়ামে এনক্রুমাহ, ঘানার স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ছিলেন। (মৃ. ১৯৭২)
১৯১৯ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। (মৃ. ১৯৮৮)
১৯২৬ - ডোনাল্ড আর্থার গ্লেজার, একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং স্নায়ু-জীববিজ্ঞানী। (মৃ. ২০১৩)
১৯২৬ - পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।
১৯৩১ - ল্যারি হাগমেন, একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০১২)
১৯৩৪ - লিওনার্ড কোহেন, একজন কানাডীয় গায়ক, গানলেখক, কবি, এবং উপন্যাসিক। (মৃ. ২০১৬)
১৯৪৭ - স্টিফেন কিং, মার্কিন লেখক।
১৯৫০ - বিল মারি, একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও লেখক।
১৯৫৪ - শিনজো আবে, জাপানী সাবেক প্রধানমন্ত্রী। (মৃ. ২০২২)
১৯৫৭ - কেভিন রাড, অস্ট্রেলিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৬৭ - সুমন পোখরেল, নেপালের একজন কবি, অনুবাদক, নাট্যকার, গীতিকার এবং শিল্পী।
১৯৬৯ - ক্রিস গেইল,জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
১৯৮০ - কারিনা কাপুর, একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।
১৯৮৭ - রায়ান গুজম্যান, একজন মার্কিন অভিনেতা।
১৯৮৭ - মিহাল পাজদান, একজন পোলিশ পেশাদার ফুটবলার।
১৯৮৮ - বিলাওয়াল ভুট্টো জারদারি, একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
১৯৯২ - শ্বেতা ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৯৯ - আলেকসান্দার ইসাক, একজন সুয়েডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
খ্রিস্টপূর্ব ১৯ - পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।
১৮৩২ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি। (জ. ১৫/০৮/১৭৭১)
১৮৬০ - আর্টুর শোপনহাউয়ার, একজন জার্মান দার্শনিক ছিলেন। (জ. ১৭৮৮)
১৯৩৩ - ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্ট।
১৯৪৪ - গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৪৭ - হ্যারি কেরি, ছিলেন একজন মার্কিন অভিনেতা। (জ. ১৮৭৮)
১৯৭৪ - ওয়াল্টার ব্রেনান, একজন মার্কিন অভিনেতা। (জ. ১৮৯৪)
১৯৯৮ - ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ক্রীড়াবিদ। (জ. ১৯৫৯)
২০২০ - আর্থার অ্যাশকিন, একজন আমেরিকান বিজ্ঞানী ও নোবেল বিজয়ী। (জ. ১৯২২)
২০২২ - রাজু শ্রীবাস্তব, ভারতীয় কৌতুক অভিনেতা, অভিনেতা এবং রাজনীতিবিদ। (জ. ১৯৬৩)
ছুটি ও অন্যান্য
স্বাধীনতা দিবস - মাল্টা ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতা দিবস - বেলিজ ১৯৮১ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতা দিবস - আর্মেনিয়া ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
আন্তর্জাতিক শান্তি দিবস।
বিশ্ব আলৎসহাইমার রোগ দিবস
বাংলাদেশ সময়: ০:০৪:৪৯ ৪ বার পঠিত