বাংলাদেশের সাথে গভীরতর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী জার্মানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সাথে গভীরতর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী জার্মানি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



বাংলাদেশের সাথে গভীরতর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী জার্মানি

বাংলাদেশের সাথে আরও গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী জার্মানি । এ লক্ষ্যে সফররত একটি সংসদীয় প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো খতিয়ে দেখছে; যার মধ্যে ভোলায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আজ ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিডিইউ/সিএসইউ -এর নিকলাস কাপ্পে’র নেতৃত্বে ‘জার্মান-দক্ষিণ এশীয় সংসদীয় গ্রুপ’-এর একটি প্রতিনিধিদল ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তিন দিনের সফর সম্পন্ন করেছে।

সফরকালে বাংলাদেশকে ভূ-অর্থনৈতিক অংশীদার হিসেবে পেতে ইউরোপের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে। একইসাথে বাণিজ্যিক সংযোগ আরও গভীর করা এবং জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করে।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করে এবং ভোলায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দেয় তারা।

বেসরকারি খাতের সাথে সম্পৃক্ততার অংশ হিসেবে জার্মান প্রতিনিধিদলটি বাংলাদেশে অবস্থিত বেশ কয়েকটি জার্মান শিল্প প্রতিষ্ঠান— যেমন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, সিএইচটি এবং সিগওয়ার্ক পরিদর্শন করে।

প্রতিনিধিদলটি নারায়ণগঞ্জের ‘মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন’ পরিদর্শন করে। এর মাধ্যমে তারা বাংলাদেশের উৎপাদন ও শিল্প খাতের পরিস্থিতি এবং দেশে কর্মরত জার্মান কোম্পানিগুলোর অবদান সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে।

জার্মান সংসদ সদস্যরা বাংলাদেশের বিশাল ভোক্তা বাজার ও প্রতিযোগিতামূলক শ্রমশক্তির প্রশংসা এবং একই সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করেন।

অর্থনৈতিক সহযোগিতার বাইরেও প্রতিনিধিদলটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

বাংলাদেশে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়ে জার্মান সংসদ সদস্যদের অবহিত করেন স্পিকার। অন্যদিকে, প্রতিনিধিদলের উপপ্রধান উলে শাউস টেকসই সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে স্থানীয় নারী অধিকার ও পরিবেশবিষয়ক কয়েকটি শীর্ষস্থানীয় সংগঠনের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৮   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ