বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর রবিবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর এনডিটিভির।

সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন মিঠু মুখার্জি। অভিনয়ের স্বতন্ত্র ধরন ও পর্দায় উপস্থিতির মাধ্যমে সে সময় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি।

তবে জীবনের পরবর্তী সময়ে ধীরে ধীরে চলচ্চিত্র ও জনসম্মুখ থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী।

১৯৭২ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিঠু মুখার্জির। এরপর দীনেন গুপ্তর ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ছবিটির সাফল্যের পর বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান আরো শক্ত করেন এই অভিনেত্রী।

মিঠু মুখার্জির উল্লেখযোগ্য বাংলা সিনেমার মধ্যে রয়েছে ‘নিশিকন্যা’, ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’। সত্তরের দশকে এসব সিনেমায় তার অভিনয় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিঠু। দুলাল গুহর ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর বাসু চ্যাটার্জির ‘সফেদ ঝুট’-এ অভিনয় করেন।

তার অভিনীত অন্য হিন্দি সিনেমার মধ্যে রয়েছে ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’।

একসময় অভিনয় থেকে দূরে সরে যান মিঠু মুখার্জি। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে চন্দ্রা বারোটের ‘আশ্রিতা’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তিনি। তবে এরপরও নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে।

সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও মিঠু মুখার্জির অভিনীত চরিত্র ও সিনেমাগুলো এখনো বাংলা চলচ্চিত্রের দর্শকের স্মৃতিতে অমলিন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪১   ৭১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ