মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন প্রতিরোধে প্রস্তাবিত তীররক্ষা বাঁধ নির্মাণে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে স্থানীয় প্রভাবশালী গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার চরখোলাবাড়িয়া আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন মধুমতি নদীর পাড়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে এ কর্মসূচি পালন করেন ভাঙনকবলিত চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের শত শত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির অব্যাহত ভাঙনে প্রতিদিন বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত পরিবার বর্তমানে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। এলাকাটি রক্ষায় দ্রুত স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ জরুরি হলেও বেলবানা গ্রামের গোলাম কুদ্দুস এতে বিরোধিতা করছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, গোলাম কুদ্দুস নিজস্ব স্বার্থ রক্ষায় সরকারি দপ্তরে ক্ষতিগ্রস্তদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এবং তারা আলফাডাঙ্গার ভোটার নন বলে দাবি করেছেন। এর প্রতিবাদে নিজেদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে এনআইডি হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, মধুমতি নদীর উত্তর পাশে গোলাম কুদ্দুসের নিজস্ব জমি রক্ষার স্বার্থেই তীররক্ষা বাঁধ নির্মাণের কাজে বাধা দেওয়া হচ্ছে। সম্প্রতি তাঁর নেতৃত্বে গ্রামের একমাত্র ইটের রাস্তা থেকে ইট তুলে নেওয়ার অভিযোগও করেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে মধুমতি নদীর দক্ষিণ পাশে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু এবং ভাঙনকবলিত পরিবারগুলোর বসতভিটা ও স্থাপনা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া, মোস্তাফিজুর রহমান রাসেল, জহুর মোল্যা, রফিক মিয়া, ইয়াকুব মিয়া ও কামরুল মোল্যা প্রমুখ

বাংলাদেশ সময়: ১৭:০০:৫০   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ