মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে যৌনপল্লী থেকে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যৌনপল্লী থেকে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে যৌনপল্লী থেকে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর শহরের রাণীগঞ্জ যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোছা. সুলতানা আক্তার (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে পুলিশের একটি দল রাণীগঞ্জ যৌনপল্লীর ১ নম্বর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারের অভিযোগে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত সুলতানা আক্তার ময়মনসিংহের পলাশ থানার গোলাঘাট গ্রামের সুলতানের মেয়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৯   ৩২ বার পঠিত