
জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর শহরের রাণীগঞ্জ যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোছা. সুলতানা আক্তার (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে পুলিশের একটি দল রাণীগঞ্জ যৌনপল্লীর ১ নম্বর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারের অভিযোগে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুলতানা আক্তার ময়মনসিংহের পলাশ থানার গোলাঘাট গ্রামের সুলতানের মেয়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২:৩০:২৯ ৩০ বার পঠিত