বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই

কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দিতে আজারবাইজানের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই অপর দেশে ভ্রমণের সুযোগ পাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

চুক্তিটি দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ ও সফর সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০৩   ২৪ বার পঠিত