আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

ঝটিকা মিছিলের মাধ্যমে সমাজে নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পানিসম্পদমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে সমাজে অস্থিরতা ও আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে কোনো অবস্থাতেই যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক উভয়ভাবেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বিষয় তুলে ধরে মন্ত্রী জানান, শহরের প্রতিটি নাগরিকের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও পাহাড় কাটা বন্ধসহ জনস্বার্থে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নগরী ও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০২   ২০ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ