আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই

কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দিতে আজারবাইজানের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই অপর দেশে ভ্রমণের সুযোগ পাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

চুক্তিটি দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ ও সফর সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০৩   ৭৭ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
বিদেশি সমর্থন পেতে হাসিনা এখন ধরনা দিচ্ছেন : রিজভী
‎ফরিদপুরে তরুনী ঘুরতে এসে ধর্ষনের শিকার
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের সত্যতা যাচাই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ ডাচেস সোফি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে আহ্বান
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে বর্তমান সরকার : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ