![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরে জাতীয় ছাত্রশক্তি সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত এই নবগঠিত কমিটিতে মোঃ ইব্রাহিম ইসলামকে আহ্বায়ক এবং মোঃ সাইদুর রহমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন লিটু, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মনির, মূখ্য সংগঠক আসাদুজ্জামান নূর সরকার, সংগঠক রাকিব হোসেন ও সদস্য ইসমাইল হোসেন।
কমিটি অনুমোদনের পর নবগঠিত কমিটির নেতারা শিক্ষার্থীদের সাধারণ অধিকার আদায়, শিক্ষা অঙ্গনে সুস্থ ও শান্তিময় পরিবেশ বজায় রাখা এবং সংগঠনকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ২২:২২:৪৫ ৩৩ বার পঠিত