জামালপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে বাড়িওয়ালাকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে বাড়িওয়ালাকে জরিমানা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে বাড়িওয়ালাকে জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ইকবালপুর মসজিদ সংলগ্ন রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে এক বাড়িওয়ালাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইকবালপুর মসজিদের সামনের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমন হোসেন।

​আদালত সূত্রে জানা যায়, ইকবালপুর মসজিদের সামনের ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে ইট, বালু ও রডসহ নানা ধরনের নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছিল। এতে ওই সড়কে পথচারী ও যানবাহন চলাচলে চরম ব্যাঘাত ঘটছিল। স্থানীয়দের ভোগান্তির বিষয়টি নজরে আসলে আজ সেখানে অভিযান চালানো হয়।

​অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ী করে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবিলম্বে রাস্তা থেকে সকল নির্মাণসামগ্রী সরিয়ে পথচারীদের চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়।

​অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৫:২২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
জামালপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে বাড়িওয়ালাকে জরিমানা
জাতীয় ছাত্রশক্তি সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ