অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার মাধ্যমে শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানও বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরে মন্ত্রী পুকাশ উচ্চ বিদ্যালয়ে একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া গোয়াইনঘাট সরকারি কলেজের স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন, একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

গোয়াইনঘাট সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আজ কলেজে ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতি এবং অংশগ্রহণ বেশি দেখে আমি অভিভূত। ছেলেদেরও পড়াশোনায় আরও ভালো করার আহ্বান জানান তিনি।

কলেজে প্রতিষ্ঠিত আইসিটি ল্যাবের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা যদি আইসিটিতে আরো আগ্রহ দেখায়, প্রয়োজনে এই স্মার্ট আইটি ল্যাবটি আরো সম্প্রসারণ করা হবে। এ সময় মন্ত্রী এখানকার মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি হোস্টেল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫১   ৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ