আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে চাচা-ভাতিজার বিরোধের জেরে বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাতিজা সিরাজ শেখসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন চাচা মো. মোতালেব শেখ (৬৫)।

ঘটনাটি ঘটেছে উপজেলার বানা ইউনিয়নের টোনা মৌজার আড়পাড়া (মাচপাড়া) এলাকায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মোতালেব শেখ সিরাজ শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজ শেখের নেতৃত্বে ৭-৮ জন লোক মোতালেব শেখের জমিতে প্রবেশ করেন। পরে তারা বাঁশের খুঁটি পুঁতে পাটকাঠির বেড়া দিয়ে জমি দখল এবং বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিলে ভয়ভীতি দেখিয়ে জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মোতালেব শেখ জানান, সংশ্লিষ্ট জমির বৈধ কাগজপত্র তার নামে রয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সিরাজ শেখ বলেন, আমার চাচা মোতালেব শেখ যে জমিটিকে নিজের দাবি করছেন, সেটি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। আমরা জোর করে কারও জমি দখল করিনি এবং তাকে কোনো ধরনের হুমকিও দেওয়া হয়নি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জমির কাগজপত্র ও প্রকৃত ঘটনা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২০   ৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ