
হবিগঞ্জের চুনারুঘাট ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চান্দপুর নামক স্থানে অটোরিকশা-টমটমের মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) ও সতং গ্রামের শেখ কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন মোটরসাইকেলে করে চন্ডি-রামগংগা চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৫ ৩ বার পঠিত