![]()
নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবেলা করব।
স্বপন বলেন, সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা করব।
সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:২১:৪৫ ৭ বার পঠিত