রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,রবিবার। ১২  আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

১০৬৬ – উইলিয়াম দ্য কনকোয়ারর ও তার সেনাবাহিনী সোম নদীর মোহনা থেকে যাত্রা শুরু করেন, ইংল্যান্ডে নরম্যান বিজয় শুরু হয়।
১২৯০ – প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।
১৩৩১ – পোল্যান্ড রাজ্য ও টিউটনিক অর্ডারের মধ্যে প্লোভৎসের যুদ্ধ সংঘটিত হয়।
১৪২২ – সংক্ষিপ্ত গোল্লুব যুদ্ধের পর টিউটনিক নাইটরা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সাথে মেলনো চুক্তি স্বাক্ষর করে।
১৫২৯ – প্রথম সুলাইমান ভিয়েনা আক্রমণ করলে ভিয়েনা অবরোধ শুরু হয়।
১৫৪০ – সোসাইটি অব জেসাস (জেসুইট) পোপ তৃতীয় পলের কাছ থেকে সনদ লাভ করে।
১৬০৫ – সুইডেনের সেনাবাহিনী কিরখোমের যুদ্ধে পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথের কাছে পরাজিত হয়।
১৬৬৯ – ভেনিসীয়রা ক্যান্ডিয়া দুর্গ অটোমানদের কাছে সমর্পণ করে, ফলে ২১ বছর ধরে চলা ক্যান্ডিয়া অবরোধের অবসান ঘটে।
১৭৬০ – মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
১৭৭৭ – মার্কিন বিপ্লব: কংগ্রেস ফিলাডেলফিয়া খালি করার পর এক দিনের জন্য ল্যাঙ্কাস্টার, পেনসিলভানিয়া যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
১৭৮১ – হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।
১৭৯১ – ফ্রান্সের জাতীয় পরিষদ ইহুদিদের পূর্ণ নাগরিকত্ব প্রদানের পক্ষে ভোট দেয়।
১৮২১ – স্পেনের বিরদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি।
১৮২১ – মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮২২ – জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।
১৮২৫ – বিশ্বের প্রথম প্রকাশ্য রেলপথ, যা বাষ্পীয় লোকোমোটিভ ব্যবহার করে, স্টকটন ও ডার্লিংটন রেলওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১৮৩৪ – চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।
১৮৫৪ – নিউ ইয়র্কের কলিন্স লাইনের প্যাডেল স্টিমার আর্কটিক নিউফাউন্ডল্যান্ড উপকূলে ছোট জাহাজ ভেস্তার সাথে সংঘর্ষে ডুবে যায়।
১৮৭৫ – বণিক পালতোলা জাহাজ এলেন সাউথার্ড লিভারপুলে ঝড়ে ধ্বংস হয়।
১৯০৩ – ওল্ড ৯৭ রেক দুর্ঘটনা: মার্কিন রেল দুর্ঘটনায় ১১ জন নিহত হয়।
১৯০৮ – ডেট্রয়েটের ফোর্ড পিকেট অ্যাভিনিউ প্ল্যান্টে মডেল টি অটোমোবাইলের উৎপাদন শুরু হয়।
১৯১৬ – প্রাসাদ ষড়যন্ত্রে ইথিওপিয়ার শাসক পঞ্চম ইয়াসুকে ক্ষমতাচ্যুত ঘোষণা করা হয় এবং তার খালা জাউদিতুকে ক্ষমতায় বসানো হয়।
১৯২২ – গ্রিসের রাজা প্রথম কনস্টানটাইন তার বড় ছেলে দ্বিতীয় জর্জের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।
১৯২৮ – আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
১৯২৯ – কলকাতা বেতারের অনুষ্ঠানসূচি জ্ঞাপক পাক্ষিক পত্রিকা ‘বেতার জগৎ’ প্রথম প্রকাশিত হয়।
১৯৩০ – ববি জোন্স গল্ফ গ্র্যান্ড স্ল্যাম জয় করেন।
১৯৩৭ – প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
১৯৩৮ – গ্লাসগোতে সমুদ্রগামী জাহাজ আরএমএস কুইন এলিজাবেথ-এর উদ্বোধন করা হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।
১৯৪০ – ইংল্যান্ডে ৫৫ জার্মান বিমান ভূপাতিত হয়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জর্জিয়োস সিয়ান্তোসকে ভারপ্রাপ্ত নেতা করে গ্রিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়।
১৯৪১ – প্রথম লিবার্টি শিপ এসএস প্যাট্রিক হেনরি উদ্বোধন করা হয়।
১৯৪২ – স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াদালকানালে মাতানিকাউ অভিযানের শেষ দিনে মার্কিন মেরিনরা জাপানি বাহিনীর ঘেরাও থেকে কোনোমতে রক্ষা পায়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: কাসেল মিশনে যুদ্ধ চলাকালীন মার্কিন বিমান বাহিনীর একটি গ্রুপের সবচেয়ে বড় ক্ষতি হয়।
১৯৪৯ – বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
১৯৪৯ – জেং লিয়ানসং-এর নকশা গণপ্রজাতন্ত্রী চীনের পতাকা হিসেবে নির্বাচিত হয়।
১৯৫৬ – মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন মিলবার্ন জি. অ্যাপ্ট প্রথম ব্যক্তি হিসেবে ম্যাক ৩ অতিক্রম করেন।
১৯৫৮ – প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯৫৯ – টাইফুন ভেরার আঘাতে জাপানে প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়।
১৯৬১ – সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
১৯৬২ – উত্তর ইয়েমেন গঠিত হয়।
১৯৬২ – র‍্যাচেল কারসনের বই সাইলেন্ট স্প্রিং প্রকাশিত হয়।
১৯৬৪ – ব্রিটিশ বিএসি টিএসআর-২ বিমান এক্সআর২১৯ তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
১৯৭৩ – টেক্সাস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৬৫৫ আরকানসাসের মেনার কাছে ব্ল্যাক ফর্ক মাউন্টেন ওয়াইল্ডারনেসে বিধ্বস্ত হয়, এতে ১১ জন নিহত হয়।
১৯৭৫ – স্পেনে মৃত্যুদণ্ডের শেষ প্রয়োগ বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয়।
১৯৭৭ – জাপান এয়ারলাইন্স ফ্লাইট ৭১৫ মালয়েশিয়ার সুবাংয়ে সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৭৯ জনের মধ্যে ৩৪ জন নিহত হয়।
১৯৮০ – বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
১৯৮৩ – মুক্ত সফটওয়্যার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরির জন্য জিএনইউ প্রজেক্ট ঘোষণা দেন।
১৯৮৮ – মিয়ানমারে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে অং সান সু চি ও অন্যান্যদের দ্বারা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গঠিত হয়।
১৯৯২ – ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিরা ১৫ দিনের অনশন ধর্মঘট শুরু করে।
১৯৯৩ – আবখাজিয়ায় সুখুমি গণহত্যা সংঘটিত হয়।
১৯৯৬ – তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।
১৯৯৮ – জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (google) এর যাত্রা শুরু।
২০০১ – সুইজারল্যান্ডে এক বন্দুকধারী ১৮ জন নাগরিককে গুলি করে, ১৪ জন নিহত হয় এবং পরে সে আত্মহত্যা করে।
২০০২ – পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।
২০০৩ – স্মার্ট-১ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
২০০৭ – নাসা গ্রহাণু বেষ্টনীতে ডন প্রোব উৎক্ষেপণ করে।
২০০৮ – সিএনএসএর নভোচারী ঝাই ঝিগাং মহাকাশে হাঁটা প্রথম চীনা ব্যক্তি হন।
২০১২ – মিনিয়াপোলিসে এক বন্দুকধারী আট জনকে গুলি করে, ছয় জন নিহত ও ২ জন আহত হয় এবং পরে আত্মহত্যা করে।
২০১৪ – জাপানে মাউন্ট অন্টাকের অগ্ন্যুৎপাতে ৬৩ জন নিহত হয়।
২০১৯ – বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রতিবাদে ২,৪০০ স্থানে ২০ লাখের বেশি মানুষ ধর্মঘটে অংশ নেয়।
২০২০ – দ্বিতীয় নাগর্নো-কারাবাখ যুদ্ধ: আজারবাইজান প্রধানত জাতিগত আর্মেনীয় অধ্যুষিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে স্বঘোষিত আর্টসাখ প্রজাতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ শুরু করে।
২০২৪ – হারিকেন হেলেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে ক্যারোলিনাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, শত শত মানুষ নিহত ও আহত হয়।

জন্ম

১৬০১ - অষ্টম লুই (ফ্রান্স), ফ্রান্সের রাজা।
১৭২২ - স্যামুয়েল অ্যাডামস, আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ।
১৭৮৩ - অগাস্টিন ডি ইটুরবিডে, মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী।
১৮৪৩ - গ্যাস্টন টেরি, ফরাসি গণিতবিদ।
১৮৭১ - গ্রাযিয়া ডেলেডা, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক।
১৯০৬ - সতীনাথ ভাদুড়ী,প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।(মৃ.৩০/০৩/১৯৬৫)
১৯১১ - অজিত বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও নাট্যশিল্পী, নাট্যনির্দেশকও। (মৃ.২০০৪)
১৯১৮ - মার্টিন রাইল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।
১৯২৪ - ফ্রেড সিংগার, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।
১৯২৫ - রবার্ট জি. এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
১৯৩২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্রকার।(মৃ.২১/১০/২০১২)
১৯৩২ - অলিভার উইলিয়ামসন, পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
১৯৪৬ - নিকস আনাস্টাসিয়াডেস, সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
১৯৫৭ - চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, ইংরেজ সাবেক ক্রিকেটার ও ফুটবলার।
১৯৬২ - গেভিন রল্ফ লারসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার।
১৯৬৮ - মারি কিভিনিয়েমি, ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।
১৯৭২ - গ্বয়নেথ পাল্টরও, আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।
১৯৭৬ - ফান্সিস্কো টট্টি, ইতালীয় ফুটবলার।
১৯৮১ - ব্রেন্ডন ম্যাককুলাম, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
১৯৮৪ - এভ্রিল রমোনা লাভিন, কানাডিয়ান গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।
১৯৯১ - সিমোনা হালেপ, রোমানিয়ান টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৫৫৭ - গো-নারা, জাপানের সম্রাট।
১৭৮৩ - এটিয়েনে বেযোউট, ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।
১৮৩৩ - রাজা রামমোহন রায়, বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা। (জ. ১৭৭২)
১৮৯১ - ইভান গোঞ্চারোভ, রাশিয়ান লেখক ও সমালোচক।
১৯৩৩ - কামিনী রায়, বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা।(জ. ১৮৬৪)
১৯৪০ - ইউলিউস ভাগনার-ইয়াউরেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় মনোচিকিৎসক ও স্নায়ুরোগবিদ।
১৯৪৩ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ -
কালীপদ আইচ (জ.১৯২০)
চিত্তরঞ্জন মুখোপাধ্যায় (জ.১৯১৯)
দুর্গাদাস রায়চৌধুরী (জ.১৯১৮)
নন্দকুমার দে (জ.১৯১৮)
নিরঞ্জন বড়ুয়া (জ.১৯২০)
নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়(জ.১৯২২)
ফণিভূষণ চক্রবর্তী (জ.১৯২০)
মানকুমার বসু ঠাকুর (জ.১৯২০)
সুনীলকুমার মুখোপাধ্যায় (জ.১৯২০)

১৯৭১ - নাজমুল হক বীর উত্তম, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
১৯৭২ - শিয়ালি রামামৃতা রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।
১৯৮৪ - মোহাম্মদ ময়েজউদ্দিন, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ।
১৯৯৬ - মোহাম্মদ নাজিবুল্‌লাহ, আফগান চিকিৎসক, রাজনীতিবিদ, আফগানিস্তানের ৭ম রাষ্ট্রপতি।
২০০৩ - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।
২০০৫ - রোনাল্ড গোলিয়াস, ব্রাজিলীয় কৌতুকাভিনেতা ও অভিনেতা।
২০০৭ - কেঞ্জি নাগাই, জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।
২০০৮ - মহেন্দ্র কাপুর, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। (জ.১৯৩৪)
২০১৩ - অস্কার কাস্ত্রো-নেভেস, ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন গিটারবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
২০১৫ - ফ্রাঙ্ক টাইসন, ইংরেজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়, কোচ ও সাংবাদিক।
২০১৬ - সৈয়দ শামসুল হক, বাংলাদেশি লেখক।
২০২০ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। (জ. ১৯৪৯)
২০২৩ - সৌম্যেন্দু রায়, ভারতীয় বাঙালি চিত্রগ্রাহক। (জ.১৯৩২)

ছুটি ও অন্যান্য

বিশ্ব পর্যটন দিবস
বিশ্ব বধির দিবস

বাংলাদেশ সময়: ০:১৬:২৭   ১১ বার পঠিত