মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ

কাল‌কি‌নি,(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। (২৯ সে‌প্টেম্বর) মঙ্গলবার দুপুরে মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও ডাসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্ভানন্দ বাড়ৈ।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান।ডাসার থানার ও‌সি মোঃ সোলায়মান মাহমুদ,নবগ্রাম ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান দুলাল তালুকদার।
​‘এসো নতুন করি বরণ, তোমাদের আগমন ধন্য হোক এ ভুবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৩   ১৬ বার পঠিত