আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নাছির মাতুব্বার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নাছির মাতুব্বার বলেন, “আটঘরের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, শান্তি চায়। আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছি। সুখে-দুঃখে মানুষের সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন আমার সঙ্গে আছে। তাই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।”

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ, ন্যায়সংগত সেবা নিশ্চিত এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাছির মাতুব্বার আরও বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, কাজের রাজনীতি করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে কাজের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। আটঘর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আটঘর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:২০   ৯১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান
সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ