বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করার লক্ষ্যে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আজ ‘Bangladesh Tourism Seminar’ অনুষ্ঠিত হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং World Air-Sea Service Co., Ltd. যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদার। প্রথাগত খাতের বাইরেও পর্যটনের মত উদীয়মান খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, যা জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য অনবদ্য। তিনি বক্তব্যে সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটসহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও বাউল সংগীতের মতো লোকসংস্কৃতির বৈচিত্র্যময় আকর্ষণ এবং সুস্বাদু রসনাবিলাসের ঐতিহ্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অবকাঠামোগত উন্নয়ন, ভিসা আবেদন সহজীকরণ ও দ্রুত ভিসা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে জাপানি অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান। তিনি জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সেমিনারে World Air-Sea Service Co. Ltd.-এর প্রেসিডেন্ট এবং সিইও ইযোসুকে কি কুমা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিগত বছরগুলোতে বাংলাদেশ পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে। আজকের এ সেমিনার জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পর্যটন খাতে সুদূরপ্রসারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন তিনি।

জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণপিপাসু ব্যক্তিরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:২৪   ১৮ বার পঠিত