![]()
আজ ১ অক্টোবর ২০২৬,বৃহস্পতিবর। ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৩৩১ খ্রিষ্টপূর্ব – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।
৩৬৬ – পোপ প্রথম দামাসাস অভিষিক্ত হন।
৯১১ – কনস্টান্টিনোপল অবরোধকালে, চার্চ অব সেন্ট মেরি অফ ব্লাকারণেতে থিওটোকোস আবির্ভূতা হন এবং সেন্ট অ্যান্ড্রু অফ কনস্টান্টিনোপল সহ সকল বিশ্বাসীর উপর তার বস্ত্র মেলে ধরেন।
৯৫৯ – এডগার দ্য পিসফুল সমগ্র ইংল্যান্ডের রাজা হন, ইডউইগের উত্তরসূরি হিসেবে।
৯৬৫ – পোপ ত্রয়োদশ জন অভিষিক্ত হন।
৯৬৯ – এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১১৮৯ – গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্র্যান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
১৫৫৩ – রানি প্রথম মেরির রাজ্যাভিষেক ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হয়।
১৫৮৮ – পারস্যের শাহ প্রথম আব্বাসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।
১৭৩০ – উসমানীয় সুলতান তৃতীয় আহমেদ সিংহাসনচ্যুত হতে বাধ্য হন।
১৭৭৯ – ফিনল্যান্ডের তাম্পেরে শহর সুইডেনের রাজা তৃতীয় গুস্তাভ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
১৭৮০ – কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।
১৭৮৭ – সুভোরোভের নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৭৯২ – ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৭৯৫ – স্প্রিমন্টের যুদ্ধের এক বছরেরও বেশি সময় পর অস্ট্রীয় নেদারল্যান্ডস (বর্তমান বেলজিয়াম) প্রথম ফরাসি প্রজাতন্ত্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়।
১৭৯৬ – বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়।
১৮০০ – তৃতীয় সান ইলদেফনসো চুক্তির মাধ্যমে স্পেন লুইজিয়ানা ফ্রান্সের কাছে হস্তান্তর করে, যা ত্রিশ মাস পরে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয়।
১৮১৪ – নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠনের উদ্দেশ্যে ভিয়েনা কংগ্রেস শুরু হয়।
১৮২৭ – রুশ-পারস্য যুদ্ধ (১৮২৬–১৮২৮): ইভান পাসকেভিচের নেতৃত্বে রুশ সেনাবাহিনী ইয়েরেভান দখল করে, আর্মেনিয়ায় মুসলিম আধিপত্যের এক সহস্রাব্দের অবসান ঘটায়।
১৮২৯ – কেপটাউনে সাউথ আফ্রিকান কলেজ প্রতিষ্ঠিত হয়, যা পরে কেপটাউন বিশ্ববিদ্যালয় এবং সাউথ আফ্রিকান কলেজ স্কুলসে বিভক্ত হয়।
১৮৩২ – টেক্সিয়ান রাজনৈতিক প্রতিনিধিরা মেক্সিকান টেক্সাসের শাসনে পরিবর্তনের আবেদন জানাতে সান ফেলিপে দে অস্টিনে সমবেত হন।
১৮৩৮ – প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।
১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
১৮৬১ – মিসেস বিটনের বুক অব হাউসহোল্ড ম্যানেজমেন্ট প্রকাশিত হয়।
১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।
১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৮৮৭ – ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
১৮৯০ – মার্কিন কংগ্রেস কর্তৃক ইয়োসেমাইট জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়।
১৮৯১ – ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
১৮৯৮ – ভিয়েনা অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিশ্ববিদ্যালয় কে.ইউ.কে. এক্সপোর্টাকাডেমি নামে প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ – বেসবলে বোস্টন আমেরিকান্স আধুনিক বিশ্ব সিরিজের প্রথম খেলায় পিটসবার্গ পাইরেটসের মুখোমুখি হয়।
১৯০৮ – ফোর্ড মডেল টি গাড়ি ৮২৫ মার্কিন ডলারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়।
১৯০৯ – ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।
১৯১০ – লস অ্যাঞ্জেলেস টাইমস ভবনে বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হন।
১৯১৫ – ফ্রান্ৎস কাফকার লেখা দ্য মেটামরফোসিস জার্মান পত্রিকা ডি ভাইসেন ব্ল্যাটারে প্রকাশিত হয়।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: মিশরীয় অভিযান বাহিনী দামেস্ক দখল করে।
১৯১৮ – সৈয়দ আবদুল্লাহ খিভার শেষ খান হন।
১৯২৩ – ১৯২৩ সালের ইম্পেরিয়াল সম্মেলন লন্ডনে শুরু হয়।
১৯২৩ – জর্জ কার্পেন্টিয়ার লন্ডনের অলিম্পিয়ায় জো বেকেটকে প্রথম রাউন্ডের বিশ সেকেন্ডের মধ্যে নকআউট করেন।
১৯২৭ – রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।
১৯২৭ – খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।
১৯২৮ – সোভিয়েত ইউনিয়নে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু হয়।
১৯২৮ – নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়, যা নিউ ইয়র্ক মহানগর এলাকার প্রথম বিমানবন্দর।
১৯৩১ – যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন ব্রিজ উদ্বোধন করা হয়, যা নিউ জার্সি ও নিউ ইয়র্ককে সংযুক্ত করে।
১৯৩১ – ক্লারা কাম্পোয়ামর স্পেনের নতুন সংবিধানে নারীদের ভোটাধিকার অন্তর্ভুক্ত করতে গণপরিষদকে রাজি করান।
১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে স্পেনের জাতীয়তাবাদী সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়।
১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: কাতালোনিয়ার ফ্যাসিবাদবিরোধী মিলিশিয়াদের কেন্দ্রীয় কমিটি নিজেকে বিলুপ্ত করে কাতালান প্রতিরক্ষা মিলিশিয়ার নিয়ন্ত্রণ জেনেরালিতাতের কাছে হস্তান্তর করে।
১৯৩৮ – মিউনিখ চুক্তি অনুযায়ী নাৎসি জার্মানি চেকোস্লোভাকিয়ার সুদাতেনল্যান্ড দখল ও সংযুক্তিকরণ শুরু করে।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: এক মাস অবরোধের পর জার্মান বাহিনী ওয়ারশ দখল করে।
১৯৪০ – যুক্তরাষ্ট্রের প্রথম সুপারহাইওয়ে হিসেবে বিবেচিত পেনসিলভানিয়া টার্নপাইক যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএস গ্রুপার (এসএস-২১৪) লিসবন মারু জাহাজে টর্পেডো নিক্ষেপ করে, না জেনে যে এতে হংকং থেকে ব্রিটিশ যুদ্ধবন্দীরা ছিলেন।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: নেপলসের চার দিনের পর মিত্রবাহিনী নেপলস শহরে প্রবেশ করে।
১৯৪৬ – নুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।
১৯৪৬ – মিত্রশক্তি-অধিকৃত কোরিয়ায় দেগু অক্টোবর ঘটনা ঘটে।
১৯৪৭ – নর্থ আমেরিকান এফ-৮৬ স্যাবর প্রথমবার আকাশে ওড়ে।
১৯৪৯ – গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।
১৯৫৩ – অন্ধ্র রাজ্য গঠিত হয়, মাদ্রাজ রাজ্য থেকে তেলেগুভাষী অঞ্চল নিয়ে।
১৯৫৩ – ওয়াশিংটন ডি.সি.তে মার্কিন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৫ – জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫ – প্রেসিডেন্ট মাও সেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।
১৯৫৭ – ইন গড উই ট্রাস্ট নীতিবাক্যটি প্রথমবার মার্কিন কাগজের মুদ্রায় প্রদর্শিত হয়।
১৯৫৮ – ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স-এর স্থলে নাসা প্রতিষ্ঠিত হয়।
১৯৬০ – নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬১ – মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি গঠিত হয়, যা দেশের প্রথম কেন্দ্রীভূত সামরিক গোয়েন্দা সংস্থা।
১৯৬১ – পূর্ব ও পশ্চিম ক্যামেরুন একীভূত হয়ে ফেডারেল রিপাবলিক অব ক্যামেরুন গঠিত হয়।
১৯৬১ – কানাডার প্রথম বেসরকারি টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি টেলিভিশন নেটওয়ার্ক চালু হয়।
১৯৬২ – জেমস মেরেডিথ প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
১৯৬৩ – স্বাধীন জাতি হিসেবে তৃতীয় বার্ষিকীতে নাইজেরিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৬৪ – ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে ফ্রি স্পিচ মুভমেন্ট শুরু হয়।
১৯৬৪ – জাপানের শিনকানসেন (বুলেট ট্রেন) টোকিও থেকে ওসাকায় উচ্চগতির রেল পরিষেবা শুরু করে।
১৯৬৫ – ভোরবেলা ৩০ সেপ্টেম্বর আন্দোলন কর্তৃক পূর্ব জাকার্তার লুবাং বুয়ায়ায় সাতজন ইন্দোনেশীয় সেনা কর্মকর্তা ও একজন পুলিশ পরিদর্শককে হত্যা করা হয়।
১৯৬৬ – ওয়েস্ট কোস্ট এয়ারলাইন্স ফ্লাইট ৯৫৬ ওরেগনে বিধ্বস্ত হয়, এতে কোনো আরোহী বেঁচে ছিলেন না। এটি ডিসি-৯ বিমানের প্রথম দুর্ঘটনা।
১৯৬৮ – গায়ানা ব্রিটিশ গায়ানা ব্রডকাস্টিং সার্ভিস জাতীয়করণ করে, যা পরে ন্যাশনাল কমিউনিকেশনস নেটওয়ার্কের অংশ হয়।
১৯৬৯ – কনকর্ড প্রথমবার শব্দের বাধা অতিক্রম করে।
১৯৭১ – ফ্লোরিডার অরল্যান্ডোর কাছে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।
১৯৭১ – প্রথম ব্যবহারিক সিটি স্ক্যানার রোগী নির্ণয়ে ব্যবহৃত হয়।
১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়।
১৯৭৫ – মুহাম্মদ আলী ম্যানিলায় জো ফ্রেজিয়ারকে পরাজিত করেন।
১৯৭৮ – টুভালু যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৯ – পোপ দ্বিতীয় জন পল যুক্তরাষ্ট্রে তার প্রথম যাজকীয় সফর শুরু করেন।
১৯৭৯ – হংকংয়ের দ্রুতগামী রেল ব্যবস্থা এমটিআর চালু হয়।
১৯৮২ – হেলমুট কোল হেলমুট শ্মিটের স্থলে জার্মানির চ্যান্সেলর হন।
১৯৮২ – ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে এপকট সেন্টার উদ্বোধন করা হয়।
১৯৮২ – সনি ও ফিলিপস জাপানে কমপ্যাক্ট ডিস্ক চালু করে; একই দিনে সনি প্রথম সিডিপি-১০১ কমপ্যাক্ট ডিস্ক প্লেয়ার বাজারে আনে।
১৯৮৫ – ইসরায়েলের জঙ্গী বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়।
১৯৮৭ – হুইটিয়ার ন্যারোজ ভূমিকম্প সান গ্যাব্রিয়েল ভ্যালিতে আঘাত হানে।
১৯৮৮ – ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতি ও কমিউনিস্ট পার্টির নেতা ত্রুং চিন-এর মৃত্যু হয়।
১৯৮৮ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ – বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান করা হয়।
১৯৯০ – সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯১ – ক্রোয়েশীয় স্বাধীনতা যুদ্ধ: দুব্রোভনিক অবরোধ শুরু হয়।
১৯৯৪ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯৯ – বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।
২০০০ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে ১২ বছর বয়সী মুহাম্মদ আল-দুররাহ হত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ শুরু হয়।
২০০১ – কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।
২০০১ – জাপানে এনটিটি ডোকোমো প্রথমবার ৩জি ওয়্যারলেস প্রযুক্তি চালু করে।
২০০১ – বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৩ – জনপ্রিয় ইংরেজি ভাষার ইমেজবোর্ড ৪চ্যান চালু হয়।
২০০৫ – বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।
২০০৯ – যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট হাউস অব লর্ডসের বিচারিক কার্যাবলি গ্রহণ করে।
২০১২ – হংকং উপকূলে ফেরি সংঘর্ষে ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হন।
২০১৪ – বুলগেরিয়ায় একটি বারুদ কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয় ও ১৫ জন নিহত হন।
২০১৪ – সিরিয়ার হোমসে একটি প্রাথমিক বিদ্যালয়ে জোড়া বোমা হামলায় ৫০ জনের বেশি নিহত হন।
২০১৫ – ওরেগনের একটি কমিউনিটি কলেজে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হন।
২০১৫ – ভারী বৃষ্টিপাতে গুয়াতেমালায় ভূমিধসে ২৮০ জন নিহত হন।
২০১৫ – মার্কিন পণ্যবাহী জাহাজ এসএস এল ফারো হারিকেন জোয়াকিনের কবলে পড়ে ৩৩ জন নাবিকসহ ডুবে যায়।
২০১৬ – স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির নেতা পেদ্রো সানচেজ পদত্যাগ করেন।
২০১৭ – স্পেনের সাংবিধানিক আদালত কর্তৃক অবৈধ ঘোষিত স্বাধীনতা গণভোট কাতালোনিয়ায় অনুষ্ঠিত হয়।
২০১৭ – যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপে একটি কান্ট্রি সঙ্গীত উৎসবে বন্দুকধারীর হামলায় ৬০ জন নিহত ও ৮৬৭ জন আহত হন।
২০১৮ – আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে চিলি বলিভিয়ার জন্য প্রশান্ত মহাসাগরে প্রবেশাধিকার নিয়ে আলোচনা করতে বাধ্য নয়।
২০১৯ – ফিনল্যান্ডের কুওপিওতে স্কুলে ছুরি হামলায় ১ জন নিহত ও ১০ জন আহত হন।
২০২১ – দুবাইয়ে এক্সপো ২০২০ শুরু হয়।
২০২২ – ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কাঞ্জুরুহান স্টেডিয়ামে ফুটবল ম্যাচের পর পদদলনে ১৩৫ জন নিহত হন।
২০২৪ – ইসরায়েল দক্ষিণ লেবাননে আক্রমণ করে, যা ১৯৭৮ সালের পর পঞ্চম ইসরায়েলি-লেবানন আক্রমণ।
জন্ম
০২০৮ - আলেকজান্ডার সেভেরাস, রোমান সম্রাট।
১৭৫৪ - প্রথম পল রাশিয়ার জার।
১৭৯১ - সের্গেই আক্সাকভ, রাশিয়ান লেখক।
১৮৪৭ - অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক।(মৃ.২০/০৯/১৯৩৩)
১৮৬১ - নীলরতন সরকার, ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ। (মৃ.১৮/০৫/১৯৪৩)
১৮৬৫ - পল ডুকাস, - ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।
১৮৮১ - বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং
১৮৯৫ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।
১৯০০ - টম গডার্ড, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬৬)
১৯০৬ - শচীন দেববর্মণ, ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী। (মৃ.৩১/১০/১৯৭৫)
১৯০৬ - নিকুঞ্জ সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার। (মৃ.০২/০৭/১৯৮৬)
১৯২০ - ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (মৃ. ২০০০)
১৯২০ - আবুল হোসেন মিয়া, বাংলাদেশী ছড়াকার ও শিশু সাহিত্যিক। (মৃ. ২০০০)
১৯২১ - এআরএম ইনামুল হক, বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী। (মৃ. ১৯৭৭)
১৯২১ - জেমস হোয়াইটমোর, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. ২০০৯)
১৯২২ - চেন নিং ইয়াং, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯২৪ - আব্দুল মালেক উকিল, বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৭)
১৯২৪ - জিমি কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।
১৯২৮ - লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা। (মৃ. ১৯৭৩)
১৯৩০ - ফিলিপ নোয়ারে, ফরাসি চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০৬)
১৯৩৫ - কৃষ্ণা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (মৃ.২৩/০৫/২০০৯)
১৯৩৫ - জুলি অ্যান্ড্রুজ, ইংরেজ অভিনেত্রী, গায়িকা, লেখিকা, মঞ্চনাটক পরিচালক ও নৃত্যশিল্পী।
১৯৩৬ - ডানকান এডওয়ার্ডস, ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। (মৃ. ১৯৫৮)
১৯৩৭ - সাঈদ আহমেদ, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৪০ - কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা।
১৯৪৩ - ছড়াকার সিরাজুল ফরিদ।
১৯৪৭ - আহারোন চিহানোভের, নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলী জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯৪৮ - পশ্চিমবঙ্গে জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল।(মৃ.২০২১)
১৯৫০ - র্যান্ডি কোয়াইড, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৫৬ - টেরেসা মে, ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৬ - জর্জ উইয়াহ, তিনি সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ।
১৯৬৮ - রিচার্ড হালসল, জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৭২ - ফাহিম মাশরুর, বাংলাদেশী তথ্যপ্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা।
১৯৮০ - টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।
১৯৮১ - হুলিও বাপতিস্তা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৫ - নাজিমউদ্দিন আহমেদ, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৮৫ - মুহাম্মদ কালিম, আমিরাতি ক্রিকেটার।
১৯৮৯ - ব্রি লারসন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীতজ্ঞ।
১৯৯০ - সালমা খাতুন, বাংলাদেশী প্রমীলা ক্রিকেটার।
১৯৯১ - আসিফ আলী, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৯২ - সোহিনী সরকার, বাঙালি ভারতীয় অভিনেত্রী
মৃত্যু
০৯৫৯ - এডওয়িগ, ইংরেজ রাজা।
১৪৯৯ - মারসিলিও ফিচিনো, ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।
১৯২৯ - আন্টইনে বউরডেলে, ফরাসি ভাস্কর ও পেইন্টার।
১৯৪২ - ব্রজমোহন জানা, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (জ. অজানা)
১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
১৯৫১ - পলিন ফাইফার, মার্কিন সাংবাদিক ও লেখিকা। (জ. ১৮৯৫)
১৯৫৯ - এনরিকো ডে নিকোলা, ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালি ১ম প্রেসিডেন্ট।
১৯৭১ - সাফিল মিয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত। (জ. অজানা)
১৯৮৫ - ই.বি. হোয়াইট, আমেরিকান সাংবাদিক ও লেখক।
১৯৮৭ - মাওলানা আবদুর রহিম।
১৯৯০ - জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৮)
১৯৯৫ - শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা।
২০০০ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।
২০০১ - গ্রেগরি হেমিংওয়ে, মার্কিন চিকিৎসক ও স্মৃতিকথাকার। (জ. ১৯৩১)
২০১২ - ডির্ক ব্যাচ, জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ - টম ক্ল্যানসি, মার্কিন ইতিহাসবিদ ও লেখক। (জ. ১৯৪৭)
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক প্রবীণ দিবস৷
আন্তর্জাতিক কফি দিবস৷
বিশ্ব নিরামিষ দিবস
বাংলাদেশ সময়: ০:১৭:৪৩ ৮ বার পঠিত