ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

ইরানের নেতাদের ‘অযৌক্তিক’ মনে করার পর কীভাবে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছাবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা তাদের উড়িয়ে দেব’।

স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এসব কথা বলেন। খবর আলজাজিরার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো আপনি তাদের উড়িয়ে দেবেন। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দেব, (নাকি) আমরা একটি চুক্তি করব, সেই (সিদ্ধান্ত নেওয়ার) সময় আসছে। খুব শিগগিরই এই পরিস্থিতির অবসান হতে যাচ্ছে।’

এদিকে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানো ডিজেলের দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে ‘ডিজেল রপ্তানি নিষিদ্ধ’ করার বিষয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ জাতীয় রপ্তানি নিষেধাজ্ঞা হিতে বিপরীত হতে পারে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

তবে বিশেষজ্ঞদের মন্তব্যের বিপরীতে ট্রাম্প জানান, রপ্তানি নিষেধাজ্ঞা পেট্রোলের (গ্যাসোলিন) মূল্যে কিছুটা নেতিবাচক প্রভাব ফেললেও ঘরোয়া বাজারে ডিজেলের দাম কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ট্রাম্প ডিজেলের আকাশচুম্বী মূল্যের জন্য মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেন।

তবে মার্কিন জ্বালানি সম্পাদক ক্রিস রাইট জানান, ইরানের ওপর চলা যুদ্ধ ও অন্যান্য সামগ্রিক জটিলতার কারণে জ্বালানি সরবরাহে এই বৈশ্বিক বিঘ্ন ঘটেছে।

বিশ্বের সর্ববৃহৎ ডিজেল রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। যদি দেশটি ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করে, তবে মার্কিন শোধনাগারগুলো বিদেশি ক্রেতাদের কাছে ডিজেল বিক্রি করতে পারবে না, যা তাত্ত্বিকভাবে দেশটির অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ বহুগুণ বাড়িয়ে দেবে। একইসঙ্গে ইউরোপ থেকে নতুন ডিজেল সরবরাহের বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি সম্পাদক ক্রিস রাইট।

বাংলাদেশ সময়: ১১:১২:৪২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ