![]()
জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’-এর ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের নাগপাড়াস্থ ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এসময় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন ও ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিং এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
জানা গেছে, ফ্রিল্যান্সিংয়ে ৭৫ জনকে ৩ মাস মেয়াদী এবং এআই প্রকল্পে ২৫ জনকে ২ মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৫ ৮ বার পঠিত