সংসারে অভাব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য; আলফাডাঙ্গায় যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসারে অভাব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য; আলফাডাঙ্গায় যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



সংসারে অভাব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য; আলফাডাঙ্গায় যুবকের মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সংসারে অভাব-অনটন চলছিল। নিয়মিত কাজও ছিল না। এর মধ্যে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নাছিম মিয়া (২৯)। একপর্যায়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নাছিম মিয়া ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামের আবুল কালাম আজাদ ওরফে খোকা মিয়ার ছেলে। তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন। স্ত্রী ও চার বছর বয়সী এক ছেলেকে নিয়ে তাঁর সংসার ছিল।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাতে কাজ না থাকায় আর্থিক সংকটে ছিলেন নাছিম। সংসারের খরচ চালাতে গিয়ে চাপের মধ্যে ছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে নিজ কক্ষে চলে যান তিনি।
কিছু সময় পর পরিবারের সদস্যরা তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে অভাব-অনটন ও পারিবারিক কলহের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৪   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ