মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১

অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের মধ্যে মানবপাচারকারী চক্রের ১১ সদস্য রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় আরেকটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সহায়তার জন্য ট্রলারটির কাছে গেলে সেখানে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি নৌবাহিনীকে জানায় এফভি ক্রিস্টাল-১-এর লোকজন।

খবর পেয়ে নৌবাহিনী অভিযান চালিয়ে ভাসমান ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি প্রবেশ করায় সেখানে থাকা যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে জানায় নৌবাহিনী।

উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল বলে নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় । পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবাহিনীর দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকানো গেছে। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি ঢুকছিল বলে যাত্রীদের জীবন গুরুতর ঝুঁকিতে ছিল। দ্রুত উদ্ধার অভিযানের মাধ্যমে ৭৬ জনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২০   ২৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ