বিয়ের দেড় বছর পর প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের দেড় বছর পর প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



বিয়ের দেড় বছর পর প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিয়ের দেড় বছর পর কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল সিকদার উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহতের আত্মীয় আরমান শেখ জানান, উজ্জল ও তিনি মালয়েশিয়ার একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে ফিরে বিয়ে করেন উজ্জল। বিয়ের পর কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও জীবিকার তাগিদে মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান তিনি।
শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জলের মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন আনুমানিক সন্ধ্যা ৬টা।

উজ্জলের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার ও স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
সরকারের ৬ মাসের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক সেমিনার
সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাচ্ছে ১,৬৫৭ মেট্রিক টন চাল
দক্ষতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বিদেশি ভাষাও জানতে হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
বিয়ের দেড় বছর পর প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের
নগরকান্দায় বসতঘরে ঢুকে লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিবাদীর অস্বীকার,অভিযোগ পেয়েছে পুলিশ
আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধও মিলল ফ্রি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ