রবিবার, ৪ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পোগলদিঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোবারক আলীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

​শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ীর পপুলার পুরাতন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পপুলার পুরাতন মোড় এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী একটি সিএনজির তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটরসাইকেলের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

​আহতরা হলেন- পোগলদিঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোবারক আলী,সহকারী সচিব মনির মিয়া, মহিলা মেম্বার কহিনুর বেগম ও নুরী বেগম সহ অজ্ঞাত আরও ২ জন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১:২৮:০১   ১২ বার পঠিত