আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ৫ অক্টোবর, আরুশা তাঞ্জানিয়াঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তান্জানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া আজ এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেন।

 

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা

সংশ্লিষ্টরা মনে করছেন, ৩৭ সদস্যবিশিষ্ট গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক জোটে বাংলাদেশের স্পিকারের নেতৃত্ব গ্রহণের ফলে আন্তর্জাতিক সংসদীয় রাজনীতি ও কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃক্ষ ও জোরালো হবে। বিশেষ করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সংসদীয় সহযোগিতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহতকরণ এবং বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় বাংলাদেশ এখন আরও জোরালো ভূমিকা পালনের সুযোগ পাবে।

দায়িত্ব গ্রহণের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এপিজিভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তানজানিয়া সফররত বাংলাদেশ জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল এই অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৪   ৮৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ