
মধুখালী প্রতিনিধি : শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর এই প্রতিপাদ্য সামনে রেখে,যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল আওয়াল আকনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
তিনি তার বক্তব্যে শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করেন, তিনি আরো বলেন আমাদের সৃষ্টিকর্তা, প্রিয় নবীকে, মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। ফলে,শিক্ষকদের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। মাসুদুর রহমান বলেন শিক্ষকরা আমাকে ক-খ পড়িয়েছেন বিধায় আজকে আমি উপজেলা নির্বাহী অফিসার হতে পেরেছি।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম বিথী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রুপা ঘোষ ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি সহ আরো অনেকে।
শিক্ষকদের উপস্থিতিতে, বর্ণাঢ্য র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা খুলনা মহ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৭:০৫:৪৪ ১৪ বার পঠিত