গ্রাম সরকারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রাম সরকারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: মীর শাহে আলম
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



গ্রাম সরকারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: মীর শাহে আলম

দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা সহজ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে গ্রাম সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে সরকার।

এর আওতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও নির্ভুল ও সুশৃঙ্খল করতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ সেবা পরিচালনার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি আজ রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের ভুল ও জটিলতা দেখা দিচ্ছে। দেশের মোট জনসংখ্যার সঠিক হিসাব ছাড়া সঠিক পরিকল্পনা প্রণয়ন করা কঠিন হয়ে পড়ে। খাদ্যের চাহিদা নিরূপণ, পুষ্টি চাহিদা পূরণ, শিশুদের টিকাদান কর্মসূচি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে একটি নির্ভুল ডেটাবেজ থাকা অত্যন্ত জরুরি।’

জন্মনিবন্ধন সনদ শিশুর আইনি পরিচিতি ও অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ উল্লেখ করে তিনি বলেন, ‘জন্মনিবন্ধন সনদের ওপর ভিত্তি করেই শিশুর জন্মতারিখ, জন্মস্থান, পিতৃত্ব ও মাতৃত্ব এবং জাতীয়তা প্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের ওপর ভিত্তি করে দেশের গ্রাম সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এজন্য ১৯৮০ ও ২০০৩ সালের গ্রাম সরকার সংক্রান্ত আইনগুলোকে সমন্বিত করে একটি নতুন ও যুগোপযোগী ‘গ্রাম সরকার আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ওয়ার্ড ও ইউপি পর্যায়ে ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের কাজগুলো তৃণমূল মানুষের একেবারে কাছাকাছি নিয়ে যাওয়া হবে। এতে সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ডেটাবেজে ভুয়া ও দ্বৈত এন্ট্রি রোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার প্রতিটি নাগরিকের জন্য ‘একক ডিজিটাল আইডি’(ওয়ান সিটিজেন, ওয়ান আইডি) ও ডিজিটাল ওয়ালেট চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ‘বিডিআরআইএস’ নামক জন্ম ও মৃত্যু নিবন্ধন পদ্ধতিকে পুনরায় ঢেলে সাজানো হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সিস্টেমে ‘বিডিআরআইএস’ হলো এই উদ্যোগের প্রাথমিক বা প্রাইমারি সিস্টেম। তাই এই সিস্টেমের তথ্য ভুল হলে সরকারের উদ্যোগটি হুমকির মুখে পড়বে।

তিনি আরো বলেন, কাল্পনিক কোনো উন্নয়ন বা অবাস্তব স্বপ্ন না দেখিয়ে বর্তমান সরকার জনগণের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ এবং আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে। যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, খাদ্যের নিশ্চয়তা এবং সুশাসন নিশ্চিত হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি জিলিয়ান মেলসপসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০৪   ৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ