![]()
নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে আজ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টা থেকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
সেমিনারে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন নওগাঁ ফয়েজ উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মো. আইয়ুব আলী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি নজরুলগীতি, নজরুলের কবিতা, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য,হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৫ ৭ বার পঠিত