
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি’র সুবর্ণ জয়ন্তী উৎসব আজ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয়ভাবে রাজধানীতে উৎসবের উদ্বোধন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিশুরা।
সূবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিশু অধিকার বিষয়ক আলোচনা, কন্যা শিশুর গুরুত্ব সম্পর্কে আলোচনা ও সমাবেশ, পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের জন্য সংগীত ও নৃত্য প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোন্নাফ আলী গণমাধ্যম’কে জানান, সুবর্ণ জয়ন্তী উৎসবে একইসাথে বিশ্ব শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ এবং জাতীয় কন্যা শিশু দিবস যুগপৎভাবে পালন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:৫০:১৪ ৫ বার পঠিত