ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সাথে তাঁর কার্যালয়ে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার Apsana Begum, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার Shockat Adam এবং Uk All-Party Parliamentary Group এর কর্মকর্তা Lord Qurban Hussain.

বৈঠকের শুরুতেই প্রতিনিধিদল বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশে ২০২৬ সালে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে সব জায়গায় গ্রহণযোগ্য হয়েছে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঐতিহ্যগতভাবে বন্ধুভাবাপন্ন যা মূলত দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছে। এছাড়া ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদেরও উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান আছে ।

ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন যা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বৃটেনের সরকারও নাগরিকদের জন্য করে থাকে।

ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ বিভিন্ন ইনস্টিটিউশন এর মত বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো শক্তিশালীকরণে কাজ করে যাচ্ছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টকে বাংলাদেশ পার্লামেন্টের জন্য একটি মডেল হিসেবে চিন্তা করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বৃটেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখা বাংলাদেশের খোলার বিষয়ে অভিপ্রায় ব্যক্তি করে। এ সময় ডেপুটি স্পীকার সহমত পোষণ করে বলেন বৃটেনের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে চালু করা হলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে মান বজায় রাখতে বৃটেনের শিক্ষক ও অন্যান্য অফিসিয়াল স্টাফ যেন নিয়োগ করা হয়।

বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদল জানতে চাইলে ডেপুটি স্পীকার বলেন সংখ্যালঘুদের বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই সমান দৃষ্টিতে বিবেচনা করা হয়। বর্তমানে অনেক সংসদ সদস্য ও মন্ত্রী রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
এ সময়ের প্রতিনিধিদল বলেন বাংলাদেশ পার্লামেন্টে দীর্ঘ সময় নারী নেতৃত্ব ছিল।

ডেপুটি স্পীকার আলোচনাকালে বলেন, বিগত দেড় দশকে দেশে গণতন্ত্র বহাল ছিল না। বর্তমানে বাংলাদেশের পার্লামেন্টের ডেমোক্রেসি চালু রয়েছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো অনেক বেশি ক্রিয়াশীল এবং শক্তিশালী অবস্থানে আছে। বিরোধীদল জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যেটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

ডেপুটি স্পীকার বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখন সংসদ অধিবেশন দেখার ও সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

ডেপুটি স্পীকার প্রতিনিধিদলের উদ্দেশ্যে আরো বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হচ্ছে না। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে বুরোক্র্যাটিক সিস্টেমকে আরো বেশি জনমুখী করা হচ্ছে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার ও প্রতিনিধিদল উভয়ই দুই দেশের পার্লামেন্টারি অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎ শেষে ডেপুটি স্পীকার প্রতিনিধিদলকে সংসদ ভবন ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান করেন। এ সময় প্রতিনিধিদল পরিদর্শনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১২:৪০   ১৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ