ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। এটা তার পক্ষে সম্ভব নয়।

ফ্যাসিস্ট হাসিনা যা বলে সেটা সে কখনো করে না। সে শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই ককটেল ফাটিয়ে, ডাকাতি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না। তবে তাদের সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

তাই বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। সরকার দেশের সব ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস ও এস আর বি -১০ এর ডিএডি নাজির হোসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৪   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ