![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় দিনমজুর চাঁন মিয়া ও স্ত্রী ছমী বেগম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা ৪টি ষাঁড় গরু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নিস্ব হয়ে পড়া পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালঘরে রান্নার খড়ি রাখা ছিল। সেখান থেকেই মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে ছমী বেগমের একটি হাত অগ্নিদগ্ধ হয়। তবে নিজের শারীরিক আঘাত ভুলে তিনি এখন সর্বস্ব হারিয়ে গরুগুলোর জন্য হাউমাউ করে কাঁদছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অত্যন্ত অসহায়। চাঁন মিয়া দিনমজুরের কাজ করেন এবং ছমী বেগম মানুষের বাড়িতে কাজ করে দিন যাপন করেন। খুব কষ্ট করে চরাঞ্চল থেকে ঘাস কেটে এনে তারা গরুগুলোকে লালন-পালন করছিলেন।
বাংলাদেশ সময়: ১২:২৮:০৯ ৩২ বার পঠিত