বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আজ ৮ অক্টোবর, বিশিষ্ট চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দিনটি স্মরণে পরিবারের পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে।

নূর মোহাম্মদ নারায়ণগঞ্জ শহরের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে দীর্ঘকাল ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় ‘রেখাঙ্কন’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি, যা নারায়ণগঞ্জের শিল্পাঙ্গনে তাঁর শিল্পচর্চার দীর্ঘদিনের সম্পৃক্ততার একটি অন্যতম স্মারক হিসেবে পরিচিত। চিত্রাঙ্কন ও শিল্পচর্চার পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন শিল্প-সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করতেন।

ব্যক্তিগত জীবনে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং ‘সোজা সাপটা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদের পিতা।

আজ এই গুণী শিল্পীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বজন, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩০   ৪০ বার পঠিত