গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান পল্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু মৃধা, শাহ নাজিম, উপজেলা কৃষকলীগের সভাপতি সরদার মুজিবুর রহমান,মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: আজগার আলী মুন্সী,উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহারিয়া কবির বিপ্লব,যুগ্ম আহ্বায়ক রিফাতুল আলম মুসা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ রিয়াজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৫৯   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ