
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চট্টগ্রামে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি এবং পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করা হবে।
রোহিঙ্গা ক্যাম্প নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক কারবারি এবং মানবপাচারের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে এ জাতীয় ঘটনায় তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে রঙ্গিখালী এবং নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যাম্পের বিভিন্ন স্থান সিসিটিভির আওতায় আনা হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবসন সম্ভব।
বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৪ ৫ বার পঠিত