পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাতে গড়ে ওঠা তথাকথিত ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘আশা করছি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, সড়কে চলা দীর্ঘদিনের নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে। সড়ক নিয়ে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। ফ্যাসিবাদের আমলে সড়কের নৈরাজ্য বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৮   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ