বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

‘আপনার চোখকে ভালোবাসুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আজ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চোখের যত্ন ও দৃষ্টি শক্তি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে র‌্যালিতে জেলার বিভিন্ন চক্ষু চিকিৎসকগণ অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে টাউন হল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত সচেতনতা ও সময় মতো চিকিৎসা নেওয়া জরুরি। চোখের ছোট খাটো সমস্যাকেও অবহেলা করলে পরবর্তীতে তা জটিল আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই জটিলতা এড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’-এই বার্তা শুধু বিশ্ব দৃষ্টি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়ে সচেতন হতে হবে। দৃষ্টি শক্তির কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা করানোর ওপরও গুরুত্ব দেন তারা।

সভায় বক্তব্য রাখেন ওএসবি কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এ এম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা.

নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৮   ১০ বার পঠিত