সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নলের টেক গ্রামের সন্তান মোঃ ফজলুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মোঃ ফজলুর রহমানকে তাঁর অবসর-অবসর উত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলতি বছরের ৩০ জুলাই ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এর আগে তিনি ১৮ মে ২০২৫ খ্রি. তারিখ হতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী মোঃ ফজলুর রহমানকে তাঁর অবসর-অবসর উত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি পিএসসি সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এর আগে তিনি স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন । সরকারি দায়িত্ব পালনের স্বার্থে তিনি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশ ভ্রমণ করেছেন ।

মোঃ ফজলুর রহমান ১৯৬৭ সালের ২৮ নভেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচরে একজন কর্মকর্তা।
১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে তাঁর কর্মজীবনের সূচনা করেন। তিনি নটরডেম কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় অনার্সসহ ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৬   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা
চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ