সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

কালকিনি প্রতিনিধি: “বাল্যবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যা‌লি বের হয়। র‌্যা‌লিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
​কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান,কাল‌কি‌নি থানার সে‌কেন্ড অ‌ফিসার জুবা‌য়ের হো‌সেন।
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি এবং বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
​আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা আজকের সম্পদ ও আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা, সচেতনতা ও সুরক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারলে তারা বিশ্বজয় করতে পারবে। বিশেষ করে বাল্যবিয়ে রোধে সমাজকে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান অতিথিরা।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা উপস্থিত থেকে তাদের অনুভূতি প্রকাশ করে ও কন্যা শিশুদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ১৬:০১:২৮   ৩৮ বার পঠিত