জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান অপরিসীম।

আজ সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে এক বিশেষ গেস্ট লেকচারে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কৌশলগত স্থিতিশীলতার সাথে এটি নিবিড়ভাবে যুক্ত।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সুরক্ষা ও সার্বিক সার্বভৌমত্ব নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ সমাজকে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ স্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অগ্রগতিতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অত্যন্ত সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালে সহপাঠীদের রক্তে রঞ্জিত রাজপথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় যেভাবে নিজেদের নিবেদিত করেছিলেন, তা ছিল অসামান্য বীরত্বের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে ব্র্যাক ইউনিভার্সিটির তরুণদের এই আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই ২৪-এর জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনে ও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনতে ঐতিহাসিক শক্তি জুগিয়েছিল।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে তরুণরাই আগামী দিনে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করে দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। লেকচার শেষে উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের নানা গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে, প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন।

এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:১৬   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ