সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ মাঠে দিবসটি উপলক্ষে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় করণীয়, জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
পরে উপজেলা পরিষদের দীঘিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ, সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৭   ১০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ