বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি সম্পর্কে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বরিশালের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

হাম-রুবেলার মতো সংক্রামক রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মসজিদে খুতবা, জুমার নামাজের আগে-পরে আলোচনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে টিকাদানের উপকারিতা ও রোগ প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

তিনি আরো বলেন, শিশুদের হাম-রুবেলা থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং সরকারি টিকাদান কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শিশুদের টিকাদানের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, জন্মের পর শিশুরা বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের প্রয়োজনীয় টিকা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য নির্ধারিত টিকাও চিকিৎসকের পরামর্শ ও প্রচলিত নির্দেশিকা অনুযায়ী গ্রহণ করা উচিত। এতে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন অডিট সেল রাশিদা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. এজাজ হোসেন।

এ সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জেমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৩   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ