আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিরাত, হাদিস পাঠ, মাসয়ালা-মাসায়েল, দৈনন্দিন দোয়া ও ইসলামী গজলসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা ও প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কোরআন-হাদিসের শিক্ষা চর্চা, ইসলামী অনুশাসন অনুসরণ এবং উত্তম চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২০:৫৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসর শুরু ৫ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্য বাড়াতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর
ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ